বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কাল থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:২০ পিএম

কাল থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি

ছবি - সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১ অক্টোবর (বুধবার) থেকে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে এই পূজার ছুটি মিলিয়ে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি উপভোগ করবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত। এর আগে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা টানা চার দিন ছুটি পাচ্ছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়; প্রতিষ্ঠানভেদে ছুটির দিন বাড়তে বা কমতে পারে।তবে ছুটির সুবিধা এবার সবচেয়ে বেশি উপভোগ করছেন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের বন্ধ থাকবে।

মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটি আরও বেশি। তারা মোট ১২ দিনের ছুটি ভোগ করবেন।ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারিত হয়েছে—একটি সাধারণ, একটি নির্বাহী আদেশে। গত বছরের অক্টোবরেও একইভাবে চার দিনের ছুটি ভোগ করেছিলেন সরকারি চাকরিজীবীরা।