রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির আরও তিন কর্মকর্তা অন্তর্ভুক্ত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৪৩ পিএম

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে ইসির আরও তিন কর্মকর্তা অন্তর্ভুক্ত

ছবি - সংগৃহীত

বিতর্কিত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রীপরিষদ সচিবকে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর এই চিঠি পাঠিয়েছেন।জানা গেছে, এই তদন্ত কমিশনে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রথমে চার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিল ইসি। তবে তাদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় নতুন করে এই তিন কর্মকর্তাকে সংযুক্ত করা হলো।

প্রাথমিকভাবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক দায়িত্বে ছিলেন।

তাদের পরিবর্তে এখন ওই তদন্ত কমিশনে কাজ করবেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।