রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন আমীর খসরু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৪:৫৬ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন আমীর খসরু

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “দেশের অর্থনীতির বর্তমান সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।”মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিতকেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। আমরা (বিএনপি) যখন ক্ষমতায় ছিলাম, তখন কেন্দ্রীয় ব্যাংকে কখনো রাজনৈতিক লোক নিয়োগ করিনি। আমরা ব্যাংকিং ডিভিশন (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটার কোনো ভূমিকা ছিল না। তারাই (আওয়ামী লীগ সরকার) এটা আবার ফেরত এনেছে, যা ব্যাংকিং খাতে আরও নানা রকমের সমস্যা তৈরি করেছে।”

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে যত বড় ধরনের সংস্কার হয়েছে, তার সবই বিএনপির সময়েই হয়েছে।”দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, “ব্যাংকগুলো স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে, এসব কারণেই খেলাপি ঋণ বাড়ছে।”

সাবেক এই মন্ত্রী আরও বলেন, “ক্যাপিটাল মার্কেট (পুঁজিবাজার) উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কারই করুক না কেন, তাতে কোনো লাভ হবে না। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলতে কিছু নেই।” তিনি ভবিষ্যতের অর্থনীতির জন্য ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ার লক্ষ্যে সম্পূর্ণ অটোমেশনের দিকে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।