রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে আনসারের ভূমিকা জানালেন মহাপরিচালক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০১:২৫ পিএম

নির্বাচনে আনসারের ভূমিকা জানালেন মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, ভোটের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, শুধু নির্বাচনী কার্যক্রমেই নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও আনসার বাহিনী সহযোগিতা করবে।

সাজ্জাদ মাহমুদ বলেন, এবারের সংসদ নির্বাচনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। এই বিশাল দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে এক লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।