নভেম্বর ৮, ২০২৫, ১২:১০ পিএম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রবিবার (৯ নভেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এদিন বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (৫২০) এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।জানা গেছে, সভায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে:
জাতীয় পরিচয়পত্র সংশোধন: জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন: দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।অন্যান্য আনুষঙ্গিক বিষয়: এছাড়াও বিবিধ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন