রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ বৃহস্পতিবার ঘোষণা করা হবে, আর এই দিনটিকে ঘিরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহযোগী দল ১৩ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।

এই লকডাউন সফল করার অংশ হিসেবে গেল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যার মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক ও বিজ্ঞান ভবন।

ভিডিওর তথ্যানুসারে, ঘটনার পর ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কোভিদ স্বয়ং তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে ১৩ তারিখের লকডাউন সফল করার বার্তা দিয়েছেন।

এর আগে গত ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছিল বলে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং আজকের মধ্যেই সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।