রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসপাতালের মেঝেতে রোগী কেন? প্রশ্ন তাসনিম জারার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৯:৩৫ পিএম

হাসপাতালের মেঝেতে রোগী কেন? প্রশ্ন তাসনিম জারার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের স্বাস্থ্যক্ষেত্রে কেবল সংস্কার নয়, বরং আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি মন্তব্য করেন, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা কোথাও ঠিকমতো কাজ করছে না এবং এর ভুক্তভোগী শুধুমাত্র রোগীরাই নন, স্বাস্থ্যকর্মীরাও।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাস্থ্য, পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা দেশের হাসপাতালগুলোর করুণ চিত্র তুলে ধরে বলেন, "আজকে ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন কীভাবে মেঝেতে মানুষ শুয়ে আছে।

যেখানে একজনের শোয়ার জায়গা নেই, সেখানে দুই-তিনজন গাদাগাদি করে শুয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা সুস্থ অবস্থায় মেঝেতে শুই না, কিন্তু অসুস্থ অবস্থায় যখন রোগীর কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, তখন তাদের মেঝেতে থাকতে হচ্ছে।"তিনি এই পরিস্থিতির জন্য অতীতের রাজনৈতিক অপশাসন ও দুর্নীতিকে দায়ী করেন। তিনি বলেন, "স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি অতীতের রাজনীতিবিদদের কর্মকাণ্ড, ভুল পরিচালনা এবং দুর্নীতির ফল।

এই জায়গায় আমাদের আর ফেরত যাওয়া যাবে না।"ডা. জারা আরও জানান, জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন স্টেকহোল্ডার ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা।

জরুরি চিকিৎসা ব্যবস্থার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমাদের দেশে কার্যকর ইমার্জেন্সি কেয়ার বা জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি। হার্ট অ্যাটাকের মতো ঘটনায় সঠিক সময়ে চিকিৎসা না পেলে মানুষের প্রাণ যাওয়ার ঝুঁকি থাকে। আমরা প্রস্তাব করেছিলাম, রোগীকে যখনই অ্যাম্বুলেন্সে তোলা হবে, সেখান থেকেই যেন চিকিৎসা শুরু করা হয়। স্বাস্থ্য সংস্কার কমিশন আমাদের এই প্রস্তাবটি গ্রহণ করেছে, যা প্রশংসনীয়