শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২৪, ২০২৫, ০৯:২৪ পিএম

দিনাজপুরে খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে প্রথমবারের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড় ময়দানে বর্ণাঢ্য আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বগুড়া জেলা দল ও রংপুর সেনটোস ক্লাব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। স্থানীয় ফুটবলপ্রেমীদের পাশাপাশি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা গোলাম নবী দুলাল, সাবেক ফুটবলারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।