শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার বিজয় লক্ষ্যে কমিটি ঘোষণা করল পৌর বিএনপি

মোঃ আব্দুর রাজ্জাক

নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৫১ পিএম

খালেদা জিয়ার বিজয় লক্ষ্যে কমিটি ঘোষণা করল পৌর বিএনপি

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে সামনে রেখে দিনাজপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় শহরের কাঞ্চন কলোনি বৌ বাজার শেডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদল দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম শামীম।আলোচনা সভায় দিনাজপুর পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল ২নং ওয়ার্ডের জন্য কাঞ্চন কলোনি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন। কমিটিতে মো. শাকিলকে আহ্বায়ক ও মো. রেজাউল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।