সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খুলনার ৮ দলীয় সমাবেশে যাচ্ছেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ১০:২৫ পিএম

খুলনার ৮ দলীয় সমাবেশে যাচ্ছেন জামায়াত আমির

আন্দোলনরত ৮ দলীয় বিভাগীয় সমাবেশ আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ী বাবরি চত্বরে অনুষ্ঠিত হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে।

অনুষ্ঠিতব্য এ খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।সোমবার দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে বলে জানানো হয়েছে।

এই সমাবেশকে ঘিরে খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশস্ত স্টেজ নির্মাণ করা হয়েছে এবং সোনাডাঙ্গা, ময়লাপোতা, ডাকবাংলাসহ বিস্তীর্ণ এলাকা সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে।

আটদলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি।খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী।জাগপার রাশেদ প্রধান।বিডিপির আনোয়ারুল হক চাঁন।

বিশেষ করে স্কুলের বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা এবং বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির জন্য পৃথক পৃথক পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে।