সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এনসিপির মনোনয়ন আবেদন প্রক্রিয়া এখনো খোলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:১০ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এনসিপির মনোনয়ন আবেদন প্রক্রিয়া এখনো খোলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় মনোনয়নপত্র বিতরণের সময়সীমা গত ২০ নভেম্বর শেষ হলেও প্রতিবন্ধী ব্যক্তিরা চাইলে এখনো সংগ্রহ করতে পারবেন।

আজ বুধবার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক আলোচনা ও মতবিনিময় সভায় এ কথা জানান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এটা এনসিপি’র নীতিগত সিদ্ধান্ত। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে বলেন:এটা কোন ‘জিয়া, শেখ, চৌধুরী, আশরাফ, রহমান’- এই ধরনের কোন পার্টি না।

আপনাদের (প্রতিবন্ধী ব্যক্তিদের) একটি সংগ্রাম করতে হবে। যারা সংস্কারের বিপক্ষে, যারা সংস্কারের বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আছে, তাদেরকে সুস্থ করে তুলতে হবে।"তিনি জানান, এনসিপি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজের প্রতিটি ক্ষেত্রে বিশেষ মর্যাদা’ (স্পেশাল স্ট্যাটাস)ব্যবস্থা করতে চায়। কোটায় কিছু টাকা-পয়সা দিয়ে এই খাতকে সীমাবদ্ধ রাখতে তারা চান না। বরং এমন প্রক্রিয়ায় যেতে চান, যেখানে তারা সর্ব প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

ইশতেহার: এনসিপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এনসিপি নীতিগতভাবে একমত যে প্রতিবন্ধী মানুষের বিশেষ চাহিদাগুলো তাদের ইশতেহারে থাকতে হবে।প্রতিবন্ধীবান্ধব হাসপাতাল: সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, আমাদের দেশের হাসপাতালের ডিজাইনগুলো একদমই প্রতিবন্ধীবান্ধব নয়, যা পরিবর্তন করা উচিত।সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি এবং এনসিপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।