ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:১৪ এএম
টানা শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।
এ মামলায় প্রসিকিউশন মোট পাঁচটি অভিযোগ এনেছিল। তবে ১৩ আসামির মধ্যে বর্তমানে তিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন।
মামলায় আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে গত ৯ নভেম্বর শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি চারটি গ্রাউন্ড এনে অব্যাহতি চান। ট্রাইব্যুনাল এর মধ্যে বেআইনি আটক, অপহরণ ও নির্যাতন—এই তিনটি গ্রাউন্ড বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন। বাকি গ্রাউন্ডটি ছিল গুম রাখা।আব্দুল হান্নানের শুনানি শেষে পলাতক আসামিদের হয়ে ডিসচার্জ চেয়ে আবেদন করেন আইনজীবী হাসান ইমাম, আমির হোসেনসহ অন্যান্য আইনজীবী।
শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন।ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন