রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপিতে রাশেদের যোগদান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:৫৮ পিএম

বিএনপিতে রাশেদের যোগদান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। তাঁর এই যোগদান এবং পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাশেদ খানকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণঅধিকার পরিষদের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রাশেদ খান আজ আমাদের দলে যোগ দিয়েছেন।

বিএনপি তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 

একইসঙ্গে তিনি ঝিনাইদহ-৪ আসনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশ দিয়ে বলেন রাশেদ খানকে যেন সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন।এর আগে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের স্মৃতিচারণ করেন এবং ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেন।

তিনি নুরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আশাবাদ ব্যক্ত করে দোয়া ও শুভকামনা জানান।২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এই শীর্ষ নেতা দীর্ঘদিন ধরেই তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আসছিলেন। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের শক্তিশালী প্রার্থীর অভাব এবং রাশেদ খানের স্থানীয় জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিএনপি তাকে দলে টেনে সরাসরি মনোনয়নের টিকিট দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।