জানুয়ারি ৬, ২০২৬, ১২:৫৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর বা ডিসেবল হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানান।
লাইভে হাসনাত আব্দুল্লাহ জানান তাঁর ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগেই ডিজেবল করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তিনি ভারতবিরোধী অবস্থানকে দায়ী করেন।
তিনি বলেন ভারতবিরোধী কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইম দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাঁর আইডিটি ডিসেবল করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
ব্যক্তিগত আইডি হারিয়ে ফেলায় এখন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন তিনি। হাসনাত জানান এর আগে পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন। তবে এখন তিনি নিজেই এটি ব্যবহার করবেন। গত কয়েক দিন আইডি বন্ধ থাকায় ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তিনি।
সমর্থকদের প্রতি আহ্বান যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। তিনি তাঁর কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীদের পেজটি শেয়ার করার অনুরোধ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন