সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ডিএসসিসি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৬, ২০২৬, ১২:৩৩ পিএম

ডিএসসিসি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী নীলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নীলা ইসরাফিল। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী।মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

নিজের ওই ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা পাওয়াকে সবার অধিকার বলে মনে করেন তিনি। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এর কিছুক্ষণ পর নিজের অ্যাকাউন্টে আরও দুটি পোস্ট দেন নীলা। সেখানে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।একটি পোস্টে ভোটারদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?

আরেকটি পোস্টে তিনি নির্বাচিত হলে কী করবেন, তার একটি ধারণা দিয়েছেন। সেখানে নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন। একইসঙ্গে এই নগরীকে রাজাকারমুক্ত করার অঙ্গীকার করেছেন তিনি।