বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

চাঁদাবাজি করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না: সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৫:১২ পিএম

চাঁদাবাজি করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না: সারজিস আলম

ছবি : সংগৃহীত

চাঁদাবাজি বা দখলদারিত্বের মতো অপরাধে জড়ালে বিএনপিকেও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার দুপুরে কুমিল্লার মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও বিএনপিকে আলাদাভাবে মূল্যায়ন করছে এনসিপি।কুমিল্লার ওই সমন্বয় সভায় সারজিস আলম বলেন, বিএনপিকে এই মুহূর্তে সরাসরি চাঁদাবাজ বলতে চাই না। তবে দলটির নেতাকর্মীরা যদি চাঁদাবাজি, জমি দখল কিংবা ছাত্রদল ও যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসায় জড়ায়, তবে তাদের ছাড় দেওয়া হবে না এবং কঠোর ভাষায় সমালোচনা করা হবে।

মানুষ মাত্র ১৮০ দিনের মধ্যেই বিএনপির সঙ্গে অন্যদের তুলনা করতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে যদি প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতৃত্ব তৈরি করা যায়, তবে মানুষ আর অন্যদের কথা ভাববে না। ভবিষ্যতে এনসিপিতে ৩০ বছরের নিচে কাউকে গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।

অতীতে সংসদীয় রাজনীতিতে দিনের বেলায় বিরোধিতা এবং রাতে আপস বা নেগোসিয়েশনের রাজনীতি হয়েছে অভিযোগ করে সারজিস আলম বলেন, এনসিপি এ ধরনের আপসকামী বিরোধী দলের রাজনীতি করবে না। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দলটি সবসময় আপসহীন অবস্থানে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, নাভিদ নওরোজ শাহ ও যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।