সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:১৯ পিএম
অন্তর্বর্তী সরকারের সকল ব্যর্থতা ও সীমাবদ্ধতার জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 'তারুণ্যের রাষ্ট্রচিন্তা' শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ এনসিপির কাছে নতুনত্ব আশা করেছিল, এবং সরকার পরিচালনার দায়িত্ব নিয়েই এনসিপির পথচলা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে কাজ করা মিডিয়া ও সামরিক বাহিনীর অংশের বিরুদ্ধে তারা প্রায় এককভাবেই লড়াই করেছেন।
তিনি আরও বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের সম্মানহানি করা হয়েছে। হাসনাত উল্লেখ করেন, গত ৫ আগস্ট কক্সবাজার সফরের সময় তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল যে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তিনি মিডিয়ার বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার ওপর জোর দেন।
রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গেছে উল্লেখ করে হাসনাত বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তিনি এনসিপির সীমাবদ্ধতা স্বীকার করে বলেন, তারা ভুল হলে তা সংশোধন করে এবং জনগণের পরামর্শ নিয়ে দেশপ্রেমী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন