অক্টোবর ১, ২০২৫, ১০:০১ পিএম
ঢাকা-১০ সংসদীয় আসনের ১৮ নং ওয়ার্ড নিউমার্কেট থানার উদ্যোগে আজ বিকেলে নিউ এলিফ্যান্ট রোড এলাকায় সর্বস্তরের ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা-১০ সংসদীয় আসন কমিটির সদস্য সচিব ও নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মো. বদরুল আলম, থানা সেক্রেটারি গোলাম সরওয়ার, তারবিয়াত সেক্রেটারি শাহীন সিকদার, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান রাজু, হাবিবুর রহমান, ওয়ার্ড সেক্রেটারি সফিকুল ইসলাম রমজান, সাইফুর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনশক্তি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন