নভেম্বর ৮, ২০২৫, ০৯:০৯ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরের জি-টাওয়ার বলরুমে শনিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রেরণা।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান মালয়েশিয়া বিএনপির ডিজিটাল সদস্যপদ নিবন্ধন প্রক্রিয়া সরাসরি দেখিয়ে দেন।বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিত সদস্যপদ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
দলের ডিজিটাল রূপান্তর প্রবাসীদের সম্পৃক্ততাকে নতুন মাত্রা দিয়েছে।মালয়েশিয়া বিএনপির নীতিনির্ধারকরা জানান, নতুন সদস্যদের তথ্য অনলাইন সার্ভারে যুক্ত করা হবে, যা লন্ডনের কেন্দ্রীয় অফিসের সঙ্গে সমন্বিত থাকবে। এর ফলে প্রতিটি প্রবাসী সদস্য বিএনপির বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে পারবেন। তারা আরও জানান, মাসব্যাপী সদস্যপদ নিবন্ধন কর্মসূচি প্রতিটি রাজ্য শাখায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।
সভায় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি দাতো আব্দু জলিল লিটন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ সহ যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন