বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
দোয়া

কঠিন বিপদের সময়ে মহানবী (সা.) যে দোয়া পড়তেন, জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৫, ১১:১০ এএম

কঠিন বিপদের সময়ে মহানবী (সা.) যে দোয়া পড়তেন, জেনে নিন

মানুষের জীবনে দুঃখ-দুর্দশা এবং কঠিন বিপদ আসা খুবই স্বাভাবিক। এসব মুহূর্তে অনেক সময় অস্থির হয়ে পড়ে মন ও অন্তর। এমন কঠিন সময়ে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া বেশি বেশি পাঠ করতেন।

এই দোয়াটি পাঠের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় ও সাহায্য কামনা করা হয়।হজরত আবদুল্লাহ বিন আব্বাস (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) কঠিন বিপদের সময়ে এই দোয়াটি পড়তেন।

দোয়া ও অর্থ

দোয়াটি হলো—

{لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ}

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারিম।

অর্থ: মহান পরাক্রমশালী ধৈর্যশীল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।