জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪২ এএম
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এবং ঈমানের পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পরকালে মহান আল্লাহ তায়ালা সর্বপ্রথম নামাজেরই হিসাব নেবেন। তাই মুমিন মুসলমানের জন্য দৈনন্দিন ব্যস্ততার মাঝেও ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা অপরিহার্য। আজ সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি; ৫ মাঘ ১৪৩২ বাংলা এবং ২৯ রজব ১৪৪৭ হিজরি। পাঠকদের সুবিধার্থে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সঠিক সময়সূচি নিচে তুলে ধরা হলো।
আজকের নামাজের সময়সূচি (ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা):
জোহর: ১২টা ১৩ মিনিট
আসর: ৩টা ৫৮ মিনিট
মাগরিব: ৫টা ৩৮ মিনিট
এশা: ৬টা ৫৫ মিনিট
ফজর (আগামীকাল মঙ্গলবার): ৫টা ২৪ মিনিট
ইসলামি বিধান অনুযায়ী, মাগরিবের সময়ের মাধ্যমেই পরবর্তী দিনের গণনা শুরু হয়। সেই হিসেবে আজ সূর্যাস্তের পর থেকেই পরবর্তী দিনের ফজর নামাজের প্রস্তুতি নিতে হবে। নামাজের এই সময়সূচি মূলত ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর জন্য প্রযোজ্য। ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশের অন্যান্য বিভাগের ক্ষেত্রে এই সময়ের সঙ্গে কিছু মিনিট যোগ বা বিয়োগ করতে হবে।
বিভাগীয় শহর অনুযায়ী সময়ের পরিবর্তন:
ঢাকার সময়ের সাথে নির্দিষ্ট কিছু মিনিট বিয়োগ বা যোগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
চট্টগ্রাম: ০৫ মিনিট (বিয়োগ)
সিলেট: ০৬ মিনিট (বিয়োগ)
খুলনা: ০৩ মিনিট (যোগ)
রাজশাহী: ০৭ মিনিট (যোগ)
রংপুর: ০৮ মিনিট (যোগ)
বরিশাল: ০১ মিনিট (যোগ)
উল্লেখ্য যে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের ওপর ভিত্তি করে নামাজের ওয়াক্ত প্রতিদিন ১-২ মিনিট পরিবর্তন হতে পারে। তাই মুসুল্লিদের নিকটস্থ মসজিদের আজানের সময়ের দিকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন