রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

হাজরে আসওয়াদ চুম্বন ও নামাজের নিয়ম সংক্রান্ত একটি বড় ভুল থেকে মুসল্লিদের সতর্ক করেছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান আল সুদাইস।গত ২৩ জুন মসজিদুল হারামে এক বক্তৃতায় তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, অনেক মুসল্লি ফরজ নামাজ শেষ হওয়ার সময় তাড়াহুড়ো করে বসেন, যা তাদের ইবাদতকে ঝুঁকিতে ফেলতে পারে। 

বিশেষ করে ইমামের সালাম ফেরানোর আগেই হাজরে আসওয়াদ চুম্বন বা মুলতাজাম স্পর্শ করার জন্য অনেকে জায়গা ছেড়ে চলে যান।শায়খ সুদাইস স্পষ্ট করেছেন যে, সালাম শেষ না হওয়া পর্যন্ত ইমামকে অনুসরণ করা অপরিহার্য। ইমামের আগে কোনো কাজ করা বা তাকে অতিক্রম করা হলে মুসল্লির নামাজ বাতিল হয়ে যেতে পারে। 

মুসল্লিদের এই ভুল এড়াতে ইমামদের প্রতিও তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে সালাম ফেরানোর সময় খুব দীর্ঘ বিরতি না থাকে।মুসল্লিদের ইবাদতের পূর্ণতা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার লক্ষ্যে তিনি এই গুরুত্বপুর্ণ বার্তা দিয়েছেন।

তথ্যসূত্র: দ্য ইসলামিক ইনফরম্যাশন