আগস্ট ১১, ২০২৬, ১১:২৮ এএম
ইসলাম ধর্মের অন্যতম প্রধান ও অপরিহার্য স্তম্ভ হলো পবিত্র নামাজ। ধর্মীয় বিধান অনুযায়ী, প্রতিটি মুসলিম নর-নারীর ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ হিসেবে নির্ধারিত রয়েছে। দুনিয়ার জীবনের নানা ব্যস্ততা ও কাজের ভিড়েও নির্দিষ্ট সময়ে এই ফরজ ইবাদত সম্পন্ন করা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি।
পরকালের অনন্ত যাত্রায় কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে।ইসলামি নির্দেশনা অনুযায়ী, বান্দার আমলনামার প্রথম মূল্যায়ন শুরু হয় সালাত বা নামাজের মাধ্যমেই।
তাই পার্থিব জীবনের প্রতিটি ক্ষণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সঠিক নিয়মে ইবাদত পালন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যস্ততাময় কর্মমুখর দিনেও সময়ের পবিত্রতা রক্ষা করে ইবাদত অব্যাহত রাখা মুমিনের অন্যতম প্রধান কর্তব্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন