অক্টোবর ২০, ২০২৫, ০৪:৩২ পিএম
ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এবং তার আরোগ্যের জন্য দোয়া করাকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। এটি একজন মুসলমানের প্রতি অন্য মুসলমানের অন্যতম একটি হক বা অধিকার। হাদিস শরিফে রোগী দেখতে যাওয়ার অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে এবং স্বয়ং রাসুলুল্লাহ (সা.) রোগীকে দেখতে গিয়ে বিশেষ দোয়া পাঠ করতেন।
তেমনই একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে, যা পাঠ করলে গুরুতর অসুস্থ ব্যক্তিরও আরোগ্য লাভের আশা করা যায়, যদি তার মৃত্যুক্ষণ উপস্থিত না হয়ে থাকে।হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “কোনো লোক যদি এমন কোনো রোগীকে দেখতে যায়
, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি, এবং সে তার শিয়রে বসে সাতবার এই দোয়াটি পাঠ করে, তবে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে অবশ্যই সুস্থতা দান করবেন।” (আবু দাউদ: ৩১০৬, তিরমিজি: ২০৮৩)
সেই বিশেষ দোয়াটি হলো:
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفيَكَ
উচ্চারণ: ‘আসআলুল্লা-হাল ‘আযীম, রব্বাল ‘আরশিল ‘আযীম, আঁই ইয়াশফিয়াকা।’
অর্থ: “আমি মহান আরশের রব (প্রভু) মহামহিম আল্লাহ্ তা’আলার নিকট দোয়া প্রার্থনা করছি, তিনি যেন আপনাকে রোগ হতে সুস্থতা দান করেন।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন