অক্টোবর ২১, ২০২৫, ১০:৪৭ এএম
ইসলামে কবর যিয়ারত করা একটি নেক আমল ও মুস্তাহাব। এটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এবং আখেরাতের প্রতি মনোযোগী হতে সাহায্য করে। রাসুলুল্লাহ (সা.) নিজে কবর যিয়ারত করতেন এবং সাহাবায়ে কেরামকেও কবর যিয়ারত করতে ও কবরবাসীদের জন্য দোয়া করতে শিখিয়েছেন।
হযরত সুলায়মান ইবনে বুরায়দাহ (রহ.) তার পিতা বুরায়দাহ (রা.) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের এই দোয়াটি শিখিয়ে দিতেন, যখন তারা কবরস্থানে যেতেন।
সেই দোয়াটি হলো:
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ،
أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَউচ্চারণ: ‘আস্সালা-মু আলাইকুম আহলাদ্দিয়ারি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা, ওয়া ইন্না ইনশা-আল্লা-হু বিকুম লা-হিকুনা,
, আসআলুল্লা-হা লানা ওয়ালাকুমুল ‘আ-ফিয়াহ।’অর্থ: “হে কবরবাসী ঈমানদার মুসলিমগণ! তোমাদের প্রতি সালাম। আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব।
আমি আমাদের ও তোমাদের জন্য আল্লাহর নিকট নিরাপত্তার (বা ক্ষমার) আবেদন জানাচ্ছি।”

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন