শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১২:৪৮ পিএম

জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

ইসলামে জুমার দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনরা! জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাবিক্রি বন্ধ কোরো, তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো।

(সুরা : জুমা, আয়াত : ৯)। হাদিসে জুমার দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছেজুমার দিন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। হাদিসে এই মুহূর্তটিকে গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করতে বলা হয়েছে।

জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান কোরো।