শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

পুরুষের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম কথাটি সঠিক কিনা?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৪:০৪ পিএম

পুরুষের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম কথাটি সঠিক কিনা?

পুরুষের জন্য লাল ও হলুদ পোশাক পরা সরাসরি হারাম (নিষিদ্ধ) বলা কঠিন, তবে একদম টকটকা বা পিওর লাল এবং হলুদ রঙের পোশাক পরিধান করা অনুচিত বা মাকরুহ (অপছন্দনীয়)। এমনটাই মত দিয়েছেন ইসলামি আলোচক ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি এক অনুষ্ঠানে দর্শকের প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ এই বিষয়ে ব্যাখ্যা দেন।শায়খ আহমাদুল্লাহ বলেন, বিভিন্ন হাদিসে একদম টকটকা লাল ও হলুদ, যেখানে কোনো মিশ্রণ নেই—এমন পোশাকের ব্যাপারে নবী করিম (সা.) থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। ফোকাহেতরা (ইসলামি আইন বিশেষজ্ঞ) সেটিকে মাকরুহ বলেছেন, যা অপছন্দনীয়, অনুত্তম ও অনুচিত।

এই রঙের পোশাক পুরুষের জন্য অনুচিত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন:এটি নারীদের জন্য সংরক্ষিত (রিজার্ভড)।অন্যান্য কালার যে কেউ পরতে পারলেও, লাল ও হলুদ রঙের পোশাক নারীদের জন্য স্পেশাল বা বিশেষ।তিনি আরও বলেন, পোশাকের ক্ষেত্রে নারীরা যেকোনো রঙের পোশাক পরতে পারেন। তবে পুরুষের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে রেস্ট্রিকশন বা বিধিনিষেধ রয়েছে। যেমন:

  • রেশম বা সিল্ক: নারীরা পরতে পারবেন, কিন্তু পুরুষের জন্য রেস্ট্রিকশন আছে।

  • স্বর্ণ: নারীরা পরতে পারবেন, কিন্তু পুরুষদের জন্য নিষিদ্ধ।

এই বিধিনিষেধগুলো মূলত পুরুষের জন্য এমন বৈশিষ্ট্য বর্জন করার জন্য, যা অন্য লিঙ্গের (নারীর) জন্য বিশেষভাবে শোভনীয় বা নির্ধারিত।