নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৩৩ পিএম
আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে এখন পর্যন্ত মোট ৩০টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে। ৪৮ দলের এই মেগা প্রতিযোগিতাটির চূড়ান্ত রূপ দিতে বাছাইপর্ব ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে বাকি দলগুলো নির্ধারণ করা হবে।
ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, উত্তর-মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ইতোমধ্যে বড় একটি অংশ চূড়ান্ত হয়ে যাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে নতুন উত্তেজনা।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত তিনটি শক্তিশালী দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই তিনটি দল হলো ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া যারা নিজ নিজ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
দক্ষিণ আমেরিকা মহাদেশের দলগুলো বরাবরের মতো এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এই অঞ্চল থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছে। এদিকে উত্তর ও মধ্য আমেরিকা থেকে আয়োজক যুক্তরাষ্ট্র ছাড়া বাছাইপর্ব পেরিয়ে মেক্সিকো জায়গা নিশ্চিত করেছে।আফ্রিকা মহাদেশ থেকে এবার বিশ্বকাপে খেলবে ৯টি দল। এই ৯টি দল হলো আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।
এশিয়ার বাছাইপর্ব থেকে সাতটি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। এই দলগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান। অন্যদিকে ওশেনিয়া অঞ্চল থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। মোট ৪৮ দলের এই আসরে এখনও কিছু স্থান খালি রয়েছে যা শেষ দিকের বাছাইপর্ব ও আন্তমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন