নভেম্বর ১৬, ২০২৫, ০৬:০২ পিএম
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ–২০২৫ এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ট্রফির উন্মোচন করা হয়।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আয়োজকরা জানিয়েছেন।
লজিস্টিক, নিরাপত্তা ও আবাসনসহ টুর্নামেন্টের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ড. ইউনূস টুর্নামেন্টের সফল আয়োজন কামনা করেন এবং নারীর ক্রীড়াঙ্গনে অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।
এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার নারী ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ সৃষ্টিতে কাজ করছে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ১১টি দেশ অংশ নিচ্ছে। প্রথমবার দেশে এমন একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন