সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজারবাইজানের বিপক্ষে মারিয়া মান্দার দুর্দান্ত গোল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৪৭ পিএম

আজারবাইজানের বিপক্ষে মারিয়া মান্দার দুর্দান্ত গোল

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের বিপক্ষে মাঠে নেমে নতুন অধ্যায় যোগ হয়েছে বাংলাদেশের ফুটবলে। এই প্রথম ইউরোপের কোনো দেশের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আজারবাইজানের ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে।শারীরিক গঠনে এগিয়ে থাকা আজারবাইজানের মেয়েরা ১৯ মিনিটে অধিনায়ক জাফারজাদের হেডে লিড নিয়ে নেয়।

এর কিছুক্ষণ পরই বাংলাদেশের হয়ে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দা।

গোল করার মুহূর্ত: স্বপ্না রানী কর্নার করলে আজারবাইজানের গোলরক্ষক তা ফিস্ট করেন। বলটি পান বক্সের মাথায় দাঁড়ানো মারিয়া মান্দা। বলটি থামিয়ে একটু ঘুরে বাম পায়ের দুর্দান্ত এক ভলি নিয়ে জালে জড়ান।সমতায় ফেরা: ৩৪ মিনিটে দেওয়া ওই গোলে আজারবাইজানের বিপক্ষে ম্যাচে ফেরে বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে আজারবাইজানের বিপক্ষে দল সাজিয়েছেন কোচ পিটার বাটলার। শুরুর একাদশে ফেরানো হয় তহুরা, স্বপ্না ও নবিরনকে।বাংলাদেশের একাদশ: রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও নবিরন খাতুন।