ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:৪৮ পিএম
আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে জয়ী হলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে তিনবারের চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছে এই টাইগার পেসারকে।
দিল্লির পর এবার কেকেআর-এর ঠিকানা হলো 'দ্য ফিজ'-এর।২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে নিয়ে শুরু থেকেই তীব্র আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস।
যেখানে তিনি গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। দ্রুতই বিডে যোগ দেয় তাঁর পুরনো সফল দল চেন্নাই সুপার কিংসও।
প্রথম লড়াই: দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ালে মনে হচ্ছিল মোস্তাফিজুরকে বুঝি ফের চেন্নাইতেই দেখা যাবে।নাটকীয় মোড়: ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিডে ঢুকে পড়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চেন্নাই ৭ কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু হটেনি।দু'দলের টানাপোড়েনে দর আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত চেন্নাই আর টিকতে পারেনি।
সব নাটকের অবসান ঘটিয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কলকাতা নাইট রাইডার্সের ঘরে।এই বড় অঙ্কের চুক্তির মাধ্যমে মোস্তাফিজুর রহমান আইপিএলে নতুন চ্যালেঞ্জে পা রাখলেন। ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, তাঁর বৈচিত্র্যপূর্ণ কাটার এবং ডেথ ওভারের দক্ষতা কেকেআরের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন