জানুয়ারি ১, ২০২৬, ০৫:৫৯ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। সিলেটে আজ তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা রংপুর রাইডার্স আজ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কাইল মায়ার্স।
অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বদলে আজ খেলছেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব হাসান।
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
রাজশাহী ওয়ারিয়র্স: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, হুসাইন তালাত, ইয়াসির রাব্বি, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, রিপন মন্ডল ও মেহরব হাসান।সিলেটের উইকেটে শুরুতে বোলাররা সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে রংপুর অধিনায়ক সেই সুবিধাই নিতে চাইছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন