রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ১০:০৫ এএম

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

টিভিতে আজকের খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার (২ মে) বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি টি স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।একই দিন নারী ক্রিকেটেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল। 

দুপুর দেড়টায় শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। এই ম্যাচটি টি স্পোর্টস ও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। এছাড়া ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ একটি হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। 

রাত ৮টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। স্টার স্পোর্টস-১ চ্যানেল থেকে এই ম্যাচটি উপভোগ করা যাবে।ফুটবল প্রেমীদের জন্যও আজ রয়েছে দারুণ সব ম্যাচ। 

ইংলিশ প্রিমিয়ার লিগে রাত সাড়ে ১০টায় আর্সেনালের মুখোমুখি হবে ফুলহাম। ম্যাচটি স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-১ চ্যানেলে সরাসরি দেখা যাবে। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় রাত ১টায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই খেলাটি বিগিন অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

জার্মান বুন্দেসলিগার লড়াইয়ে আজ মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। সন্ধ্যা সাড়ে ৭টায় বায়ার্ন ও হাইডেনহাইমের মধ্যকার এই ম্যাচটি সনি স্পোর্টস ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে। সিরিজ নির্ধারণী ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ইউরোপীয় ফুটবলের এই জমজমাট লড়াইগুলো আজ দিনভর ক্রীড়াপ্রেমীদের ব্যস্ত রাখবে।