মে ৮, ২০২৬, ০৪:২৫ পিএম
আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ওমানের জতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারের সাথে তিনি এই পুরস্কারের জন্য লড়াই করবেন। আজ পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টের মাঝপথেই এই খবর নিশ্চিত করেছে আইসিসি।
নাহিদ রানা ১৫০ কিলোমিটার ছুঁইছুঁই গতি এবং দুর্দান্ত লাইন-লেন্থের মাধ্যমে নজর কেড়েছেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৩ ম্যাচের ওই সিরিজে তিনি মোট ৮টি উইকেট শিকার করেন।
নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে মাত্র ৩২ রান খরচ করে ৫টি উইকেট নিয়েছিলেন রানা। বাকি দুই ম্যাচ মিলে তার শিকার ছিল ৩ উইকেট।
এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।মৃত ৩ উইকেট বাকি দুই ম্যাচে।রানার পাশাপাশি মনোনয়ন পাওয়া ওমানের জতিন্দর সিং এপ্রিল মাসে খেলা ৫টি ওয়ানডে ম্যাচে ৫৩.২০ গড়ে ২৬৬ রান করেছেন। তার স্ট্রাইকরেট ছিল ১১৫-এর বেশি। জতিন্দর নেপালের বিপক্ষে একটি সেঞ্চুরি এবং স্কটল্যান্ডের বিপক্ষে একটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার নিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে ৯টি উইকেট শিকার করেছেন। তার ইকোনমি রেট মাত্র ৩.৬৬ এবং বোলিং গড় ৭.৬৬। আইসিসি জানিয়েছে, রানা, জতিন্দর এবং অজয়ের মধ্যে যেকোনো একজন ভোটের মাধ্যমে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন