মে ২৮, ২০২৬, ১০:৫৫ পিএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি টানা তৃতীয়বার শিরোপা জেতার অভিযানে শুভ সূচনা করল বর্তমান চ্যাম্পিয়নরা।মাঠের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ।
শক্তিশালী আক্রমণভাগের তোপে ম্যাচের প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাবিনা ও প্রীতিলতা বাহিনী। চমৎকার পাসিং আর মাঝমাঠের নিয়ন্ত্রণে প্রথমার্ধের পুরোটা সময় মালদ্বীপের রক্ষণভাগকে তটস্থ রাখে বাংলাদেশের ফরোয়ার্ডরা। তবে দ্বিতীয়য়ার্ধের শুরুতে কিছুটা রক্ষণাত্মক ভুলের সুযোগ নিয়ে মালদ্বীপ ম্যাচে ঘুরে দাঁড়ায়। তারা গোল পরিশোধ করে স্কোরলাইন ২-২ সমতায় নিয়ে আসে।
অবশ্য সমতায় ফেরার এই আনন্দ বেশি সময় স্থায়ী হতে দেয়নি বাংলাদেশ। কৌশলের পরিবর্তনের পর মাঠের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নেয় মেয়েরা। সুরভী আক্তার প্রীতির দুর্দান্ত ফিনিশিং এবং উমেলার আকর্ষণীয় স্ট্রাইকে আরও দুটি গোল পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে তারা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার সুবাদে টুর্নামেন্টের শেষ চারের টিকিট নিশ্চিত হলো। গত ২০২২ এবং ২০২৪ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য এবার টানা তৃতীয় শিরোপার রেকর্ড গড়া।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন