রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যাটিংয়ে অবদান রাখা আমার জন্য গুরুত্বপূর্ণ: মিরাজ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৩:৩০ পিএম

ব্যাটিংয়ে অবদান রাখা আমার জন্য গুরুত্বপূর্ণ: মিরাজ

অস্ট্রেলিয়া সিরিজের আগে নিজের ব্যাটিং পারফরম্যান্স ও দলের প্রতি নিজের দায়িত্ব নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে আরও কার্যকর হওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি।সংবাদ সম্মেলনে মিরাজ স্বীকার করেন, তার কাছ থেকে দলের প্রত্যাশা অনেক।

তিনি বলেন, টিম আমার কাছ থেকে অনেক কিছু আশা করে এবং আমিও সেটা ভাবি। আমি যদি ব্যাটিংয়ে ভালো করি, তাহলে দলের জন্য অনেক সুবিধা হয়। যে পজিশনে আমি খেলি, সেখানে ভালো করতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনাও বেড়ে যায়।

নিজের ব্যাটিং দক্ষতা উন্নয়নে সম্প্রতি আলাদা করে কাজ করেছেন বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। ঢাকা লিগে খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এখন তিনি অনেক আত্মবিশ্বাসী। তবে দিন শেষে ভালো খেলাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বড় ইনিংস খেলার চেয়ে দলের প্রয়োজনে অবদান রাখাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। মিরাজের মতে, সব সময় অনেক বেশি রান করা হয়তো সম্ভব হয় না, কিন্তু দলের প্রয়োজনে ছোট ছোট অবদানও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বকাপের আগে নিজের অলরাউন্ড নৈপুণ্য দিয়ে দলকে আরও শক্তিশালী করতে চান তিনি।