জুন ৯, ২০২৬, ১০:৪৫ এএম
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার টসে জিতে সফরকারী অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ দলের একাদশে দীর্ঘ চার বছর পর ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টের পর জাতীয় দলে এটিই তার প্রথম ম্যাচ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে রাখা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
অস্ট্রেলিয়ার একাদশে লিয়াম স্কটের অভিষেক হয়েছে।বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
উল্লেখ্য, ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সর্বশেষ ২০১১ সালে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত মিরাজ বাহিনী।
পেস আক্রমণ এবং ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা। স্বাগতিক দর্শকদের প্রত্যাশা, দুই দশকের অপেক্ষা কাটিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর ইতিহাস গড়বে বাংলাদেশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন