নভেম্বর ২৫, ২০২৬, ০৭:৪০ এএম
কিশোর ব্যবহারকারীদের ফিডে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট কতটা দেখা যাবে, তা এখন ঠিক করে দিতে পারবেন অভিভাবকরা। এমন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে পিন্টারেস্ট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পিন্টারেস্ট তাদের নতুন প্যারেন্টাল কন্ট্রোল পেজ চালুর ঘোষণা দেয়। সব নিরাপত্তা সেটিংস এখন এক জায়গায় পাওয়া যাবে, আর সেটিংসগুলো অভিভাবকের পাসকোড দিয়ে সুরক্ষিত থাকবে, যাতে কিশোররা নিজে সেগুলো বদলে শিথিল করতে না পারে।
নতুন সেটিংসে অভিভাবকরা কিশোরের রেকমেন্ডেশনে এআই দিয়ে তৈরি কনটেন্টের পরিমাণ কমবেশি করতে পারবেন। বড় সামাজিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফিড পর্যায়ে এমন এআই কনটেন্ট নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে পিন্টারেস্টই প্রথম সারির প্রতিষ্ঠান।
অন্য প্ল্যাটফর্মগুলো কিশোরদের এআই চ্যাটবট ব্যবহার সীমিত করার দিকে জোর দিলেও পিন্টারেস্ট নজর দিয়েছে ফিড ভরে যাওয়া এআই ছবি ও ভিডিওর দিকে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি এআই-পরিবর্তিত কনটেন্ট সীমিত করার সেটিংস এনেছিল, তবে তার পরও ফিডে এমন কনটেন্ট এসে যাচ্ছিল।
এ ছাড়া নতুন পেজে ভিডিও অটোপ্লে বন্ধ করা, পুশ, ব্রাউজার, ইন-অ্যাপ ও ইমেইল নোটিফিকেশনের পরিমাণ ঠিক করা, প্রোফাইল প্রাইভেট রাখা ও ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে। ডিভাইস পর্যায়ের স্ক্রিন টাইম ও লোকেশন সেটিংসের লিংকও একই পেজে মিলবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন