জুন ৯, ২০২৬, ১১:২৫ এএম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৫ রানেই সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান।
অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। ৫ বল মোকাবিলা করে ১টি চারের সাহায্যে ৫ রান সংগ্রহ করেন এই ডানহাতি ব্যাটার।এর আগে ইনিংসের প্রথম ওভারে তানজিদ হাসান একটি চমৎকার বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন।
তবে সাইফের দ্রুত বিদায়ে ওপেনিং জুটি ভাঙায় বাংলাদেশ প্রাথমিক চাপে পড়েছে। সাইফের বিদায়ের পর ক্রিজে এসেছেন নাজমুল হোসেন শান্ত।১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো শুরুর প্রত্যাশা থাকলেও শুরুটা মোটেই ভালো হলো না বাংলাদেশের জন্য। এখন শান্ত ও তানজিদ হাসান মিলে শুরুর এই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। ক্রিজে নতুন ব্যাটার হিসেবে শান্ত কতটা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন, সেদিকেই তাকিয়ে আছে টাইগার ভক্তরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন