রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
রোনালদো

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ০৪:৪৮ পিএম

শত সমালোচনার জবাবে যা বলছেন রোনালদো

রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এবারের বিশ্বকাপেও ভক্তদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। দল ১-১ গোলে ড্র করার পর এই তারকা ফুটবলার এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তাঁর নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে তাঁকে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে।এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের উদ্দেশে এক স্পষ্ট বার্তা দিয়েছেন রোনালদো।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল নাসর তারকা ইতিবাচক মানসিকতা দেখিয়েছেন। তিনি স্বীকার করেন, পর্তুগাল যেভাবে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিল, তা হয়নি। তবে সামনের ম্যাচগুলো নিয়ে তিনি আশাবাদী। রোনালদো বলেন, বিশ্বকাপ এখনও শেষ হয়ে যায়নি, তাই মাথা উঁচু রেখে পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। সমর্থকরা তাঁর এই মন্তব্যকে দলের মনোবল চাঙা রাখার চেষ্টা হিসেবে দেখছেন।

এদিকে, কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোর পাশে দাঁড়িয়েছেন। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে কোচ বলেন, এমন ম্যাচে বিশ্বের সেরা গোলদাতাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। গোল দরকার হলে অভিজ্ঞ স্ট্রাইকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। মার্টিনেজ পুরো ৯০ মিনিট রোনালদোকে মাঠে রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা এভাবেই তুলে ধরেন।

ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদো পুরো ম্যাচে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি, মাত্র ২৫টি টাচ করেন। তিনি তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না। তবু তিনি আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে টানা ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে নতুন ইতিহাস গড়েছেন। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল নিয়ে তিনি এখনও পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগাল এখন গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে।