জুন ৩০, ২০২৬, ০৬:৪৮ পিএম
ফুটবল বিশ্ব নকআউট পর্বে প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরোপের শক্তিশালী দল সুইডেন। বাংলাদেশ সময় আজ রাত তিনটায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এর আগে বিশ্বকাপে ফ্রান্স ৭৬টি আর সুইডেন ৫৪টি ম্যাচ খেললেও বৈশ্বিক মঞ্চে দল দুটির এটিই প্রথম দ্বিপাক্ষিক লড়াই।নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সব দিক থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামবে ফরাসিরা।
কোচ দিদিয়ের দেশমের অধীনে গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্স টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে প্রথম তিন ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন। পাশাপাশি শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ২৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে উসমান দেম্বেলেও ফরাসি আক্রমণভাগকে আরও ভয়ংকর করে তুলেছেন, যা সুইডেনের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হবে।
অন্যদিকে গ্রুপ পর্বে একটি জয় ও একটি ড্র নিয়ে কোনোমতে নকআউটে জায়গা করে নেওয়া সুইডেনের কোচ গ্রাহাম পটার এবার ৪-৪-২ ফরমেশনে রক্ষণাত্মক কৌশলে খেলতে পারেন। অতীতের বিশ্বের নকআউট পর্বে ভালো করার ঐতিহ্য রয়েছে দলটির, যার মধ্যে ১৯৫০ ও ১৯৯৪ সালে তারা তৃতীয় স্থান অর্জন করেছিল এবং ১৯৫৮ সালের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হয়। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৩ বারের দেখায় ফ্রান্সের ১২টি জয়ের বিপরীতে সুইডেন জিতেছে মাত্র ৬টি ম্যাচে, আর বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন