বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নাহিদ রানার আগুনে বোলিংয়ে ১৪১ রানেই অলআউট জিম্বাবুয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:০৪ পিএম

নাহিদ রানার আগুনে বোলিংয়ে ১৪১ রানেই অলআউট জিম্বাবুয়ে

নাহিদ রানার গতির ঝড়ে লণ্ডভণ্ড জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে দারুণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন টাইগার পেসার। জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৪১ রানে।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট শুরুটা ভালো করলেও দ্রুতই উইকেট হারায় দলটি। ৩৬ রানের মাথায় প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়ের মূল কারিগর নাহিদ রানা একাই শিকার করেছেন ৬ উইকেট। জিম্বাবুয়ের টেইলএন্ডাররা কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তা টিকতে পারেনি। তাসকিন আহমেদ ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নিয়েছেন।

জিম্বাবুয়ের হয়ে লড়াকু ব্যাটিং করেছেন ব্র্যাড ইভান্স ও নিউম্যান নিয়ামহুরি। তারা নবম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে একশ রানের কোটা পার করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।