জুলাই ৭, ২০২৬, ১০:০৫ পিএম
বিশ্বকাপ ফুটবলের আসরে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও মিশর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচে কোনো দল গোলের দেখা না পেলেও মিসরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ নিজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে গড়েছেন নতুন এক রেকর্ড।
ম্যাচটিতে মোহাম্মদ সালাহ মোট ১৬টি গোলের সুযোগ তৈরি করেছেন। বিশ্বকাপে এটি কোনো আফ্রিকান খেলোয়াড়ের এক আসরে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। ১৯৬৬ সাল থেকে গণনা করা পরিসংখ্যানে তার সামনে এখন কেবল ২০০৬ সালে ঘানার স্টিফেন আপিয়াহ (১৭টি) এবং ২০১০ সালে কেভিন-প্রিন্স বোয়াটেং (১৮টি)।
ম্যাচজুড়ে উভয় দলই গোলের জন্য আক্রমণাত্মক ছিল, কিন্তু ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি কেউই। আর্জেন্টিনা নিজেদের রক্ষণভাগ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করলেও মিশরের শক্তিশালী ডিফেন্স ও সালাহর গতি বারবার বাধার মুখে পড়েছে। এই ড্র-এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন