জুলাই ২৪, ২০২৬, ০৭:৪৬ পিএম
ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেও ব্যক্তিগত জীবনে সুখবর নিয়ে এলেন জাতীয় ক্রিকেট দলের গতি তারকা নাহিদ রানা।পরিবারের আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই তরুণ পেসার।আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
অজিদের পেস-সহায়ক ও কঠিন কন্ডিশনে এই সিরিজটি টাইগারদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ সিরিজের ঠিক আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তার সাইড স্ট্রেইনের স্ক্যান রিপোর্টে গ্রেড টু ইনজুরি ধরা পড়েছে।
চিকিৎসক ও ফিজিওদের মতে, এই ইনজুরি পুরোপুরি সেরে উঠতে অন্তত এক মাস বা তার বেশি সময় লাগবে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে তিনি বল করার মতো ফিট থাকবেন না। ফলে বাধ্য হয়েই নির্বাচকদের তাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরের দল সাজাতে হচ্ছে।
মাঠের খেলায় বড় ধাক্কা এলেও ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করলেন তিনি। খেলার এই অনাকাঙ্ক্ষিত বিরতি ও অবসরের সময়টিকে কাজে লাগিয়ে পরিবারের সিদ্ধান্তে গত বৃহস্পতিবার পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সতীর্থ ও ভক্তরা তার এই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন