রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবসর নিয়ে কেন এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০১:০০ পিএম

অবসর নিয়ে কেন এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না নেইমার

ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না ব্রাজিলিয়ান তারকা নেইমার। আগামী ডিসেম্বরে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সোমবার সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের একটি দাতব্য নিলামে অংশ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই কথা জানান।আপাতত ভবিষ্যৎ নিয়ে না ভেবে চুক্তির বাকি সময়টুকু ক্লাবের জন্যই নিজের সেরাটা দিতে চান তিনি।

কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর মুখোমুখি হবে সান্তোস। প্রথম ম্যাচ গোলশূন্য। পরের পর্বে যেতে হলে এই ম্যাচে দলটির জয় প্রয়োজন। সুযোগ পেলে মাঠে নেমে দলকে জেতাতে সহায়তা করার কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এর আগে ভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা। কোপা সুদামেরিকানা ও বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা জানালেও তার বাবা নেইমার সান্তোস সিনিয়র জানিয়েছেন সেটি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। বরং সেটি ছিল একটি কঠিন টুর্নামেন্ট শেষের আবেগ ও অনুভূতির সাময়িক প্রকাশ। তাই পরবর্তী ক্যারিয়ার নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি।