আগস্ট ২২, ২০২৬, ০২:২৫ পিএম
চোট কাটিয়ে দলে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং প্রদর্শন করেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের (ফাইফার) দেখা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এই সাফল্যের পাশাপাশি তিনি বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ডও গড়েছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের দ্বিতীয় পেসার হলেন শরিফুল।ম্যাকাই টেস্টে ৮ দশমিক ৫ ওভার বল করে শরিফুল মোট ৬টি উইকেট শিকার করেন। ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলে তিনি দ্রুত উইকেট তুলে নেন।
এর আগে টেস্টে তার ব্যক্তিগত সেরা বোলিং ফিগার ছিল ২৮ রানে ৩ উইকেট। তবে এবার অজিদের বিপক্ষে এক ইনিংসেই নিজের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি। ডারউইন টেস্টে হাসান মাহমুদের ফাইফার শিকারের পর শরিফুলও সেই সাফল্যে নাম লেখালেন।
দ্রুততম ফাইফারের তালিকায় তাইজুল ইসলামের পরেই এখন শরিফুলের অবস্থান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাইজুল মাত্র ৬ দশমিক ৫ ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন। চোট কাটিয়ে শরিফুলের এই প্রত্যাবর্তনে বাংলাদেশ দল তাদের বোলিং আক্রমণে নতুন গতি পেয়েছে। টেস্ট ক্রিকেটে শরিফুলের এই প্রথম পাঁচ উইকেট শিকার জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ পথচলায় অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন