আগস্ট ২৩, ২০২৬, ১০:৫০ এএম
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া ২১০ রান করায় ১৪৬ রানের লিড পায় স্বাগতিক দল। সেই লিডের চাপ মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দ্রুত উইকেট হারিয়েছে সফরকারীরা।ইনিংস হার এড়াতে এখনো রান প্রয়োজন।
এর আগে দিনের শুরুতে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ৪৫ রান যোগ হতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার ইনিংস ২১০ রানে থামানোর পথে ক্যারিয়ারসেরা বোলিং করে সাত উইকেট নেন শরিফুল।
জশ হ্যাজলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি টানেন তাইজুল ইসলাম। তবে বড় লিডের মুখে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ।ইনিংসের দ্বিতীয় ওভারে মিচেল স্টার্কের জোড়া আঘাতে শুরু হয় বিপর্যয়। সাদমান ইসলাম ১ রান করে ক্যাচ দেওয়ার পরের বলেই বোল্ড হন মুমিনুল হক।
এরপর তানজিদ হাসান তামিম ৯ রান করে ফিরে গেলে শুরুর দিকেই তিন উইকেট হারায় দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নাথান লায়নের বলে শান্ত আউট হওয়ার পর লিটন দাসও কোনো রান না করেই সাজঘরে ফেরেন। মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে রেখে দলকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন