অক্টোবর ৪, ২০২৫, ০১:৩৯ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে দুই ইউরোপীয় জায়ান্ট লিভারপুল ও চেলসি। লিভারপুলের ঘরের মাঠে নয়, বরং চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।এই ম্যাচটি লিভারপুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টানা দুটি ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে আছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, চেলসির লক্ষ্য হলো এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের আরও উপরে ওঠা।লিভারপুল: অলরেডদের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। তবে দলের বাকি সব তারকাই স্কোয়াডে আছেন।চেলসি: ব্লুজরা নিজেদের সেরা দল নিয়েই মাঠে নামছে। আজকের ম্যাচের জন্য তাদের স্কোয়াডের সব খেলোয়াড়ই ফিট আছেন।হঠাৎই যেন ছন্দ হারিয়েছে আর্না স্লটের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারার পর চ্যাম্পিয়ন্স লিগেও গ্যালাতাসারেইয়ের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে লিভারপুলকে।তবে এই দুই হার সত্ত্বেও প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে তারা ২ পয়েন্ট এগিয়ে আছে। চেলসির বিপক্ষে জয় সেই ব্যবধানটা আরও বাড়িয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে যেতে চায় স্লট শিষ্যরা।
যদিও ইপিএলের গেল মৌসুমের শেষ দেখায় ৩-১ গোলের বড় জয় চেলসিকে মানসিকভাবে এগিয়ে রাখবে। এবার হাইভোল্টেজ ম্যাচে মাঠে কেমন লড়াই হয়, সেটাই দেখার পালা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন