অক্টোবর ১০, ২০২৫, ০৩:২২ পিএম
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিউইদের আমন্ত্রণে ফিল্ডিং করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সাড়ে তিনটায়।
চলতি বিশ্বকাপে বাংলাদেশ তাদের দুই ম্যাচে একটি জয় এবং একটি হার নিয়ে সামনে বাড়ছে। আর নিউজিল্যান্ড তাদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে প্রায় ‘ধরেই’ ফেলেছিল! কিন্তু নাইটের হাফসেঞ্চুরি ও আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্তে সেই ম্যাচের জয় হারায় বাংলাদেশ।
আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলে সত্যিকার অর্থে এবারের বিশ্বকাপে বড় বার্তা দেবে বাংলাদেশ নারী দল।বাংলাদেশ একাদশ: রাবেয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বপ্না মুস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্না আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন