সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

যুব বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৪:৩৭ পিএম

যুব বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

ছবি - সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৮ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এর ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে একটি উত্তেজনাপূর্ণ লাতিন ডার্বি দেখার জন্য মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।রোববার (১২ অক্টোবর) ভোরে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পায়।

দলের হয়ে গোল দুটি করেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে থাকা ডিয়েগো প্লাসেন্তের শিষ্যরা এই জয়ের মাধ্যমে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।অন্যদিকে, দিনের আরেক কোয়ার্টার ফাইনালে ইউরোপীয় জায়ান্ট স্পেনকে ৩-২ গোলের এক রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে কলম্বিয়া। শক্তিশালী স্পেনকে হারিয়ে আসায় তারাও রয়েছে দারুণ আত্মবিশ্বাসী।

ফলে, আগামী বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিতব্য সেমিফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। দক্ষিণ আমেরিকার দুই চিরচেনা প্রতিপক্ষের এই লড়াইয়ের বিজয়ী দলই পৌঁছে যাবে ২০২৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে।